চেনা দৃশ্যের পাশে ঘুম

চয়ন ভৌমিক


সারাজীবঠ¨ যে লোকটি চুপ করে ছিল।
ভিড় বাসে সহযাত্রীর পা মাড়িয়ে দেওয়ার জন্য
গালি খেয়েও একটিও কথা বলেনি যে কোনো à¦…à¦¬à¦¸à§à¦¥à¦¾à¦¤à§‡à¦‡à ¤
অফিসের বসের কাছ থেকে অকারণ তিরস্কার -
যার মুখ থেকে,
একটিও প্রতিবাদেঠশব্দ বার করতে পারেনি কখনো,
দাম্পত্য কলহে যে শান্ত হয়ে স্বীকার করে নিয়েছে সমস্ত ভুল।
সে এখন বকবক করতেই থাকে দিন রাত,
মুখ থেকে বেরোতে থাকে অকথ্য খিস্তি
শাপ-শাপান্ঠে ভরিয়ে দেয় কোনো অদৃশ্য অবয়বকে।
অথচ,
এক অদ্ভুত নির্লিপ্তত ায় অভ্যস্ত আমরা –
কী সহজে এড়িয়ে যাই তার প্রত্যেকটঠ¿ প্রশ্নবাণ,
ময়লা জামায়, স্তব্ধ জমে থাকা অসহ্য দুর্গন্ধ।

শুধু, সেই লোকটির কয়েকযুগ-জো ড়া অভিমানের শ্রোতা হয়,
পাহারাদারহ ীন কোনো এটিএম বুথ, এক ঘুমিয়ে পড়া রাতের রেলস্টেশন,
প্রখর রোদ্দুরে ছায়া দেওয়া ঝাঁকড়া বটগাছ, কিংবা –
জানলার শিক ধরে একদৃষ্টে বাইরে তাকিয়ে থাকা চৌধুরী বাড়ির বড়বউ।।

ফেসবুক মন্তব্য