জিরো ব্যালান্স

রণদেব দাশগুপ্ত



বসন্তবিলাস ের কোকিল
চিরাচরিত অদৃশ্যের অ্যালবাম

চারিদিকে যখন মাংসের টাটকা গন্ধ,
জাফরানী হলুদ রোদে
গা শুকোচ্ছে সমস্ত রোদচশমা
আর রেশমি খাতায় লেখা হচ্ছে: ভালবাসি

তখন আর রেনকোটের কথায় কাজ কী

সংঘবদ্ধ গোপন ছুরিতে
ফালাফালা হচ্ছে গোপন আকাশ
রাস্তা থেকে উঠে আসছে কাঁটাতার

আমি সাঁতার দিতে à¦šà§‡à¦¯à¦¼à§‡à¦›à¦¿à¦²à¦¾à ®
জারুলের ঝুমকো জোছনায়
সাঁতার দিতে à¦šà§‡à¦¯à¦¼à§‡à¦›à¦¿à¦²à¦¾à ®
আনকোরা শঙ্খের শব্দাবলির দিকে

অথচ, মাটি দেখাচ্ছে ভাঙা আয়না
সমস্ত অক্লান্ত অক্ষরে লেখা হচ্ছে
অনিবার্য জিরো ব্যালান্স।

ফেসবুক মন্তব্য