সোনালী শীষ

তুলসীদাস ভট্টাচার্য



ছায়াহীন চোখের দৃষ্টি
প্রলেপে ঢাকা অধর

ঝুলে থাকা স্তনে লাফালাফি শেষ
এখন সূঁচ ফুটিয়ে অনুভূতিগুà ¦²à¦¿à¦•ে জাগাতে হয়

রাতগুলি পার হয় ঘুমের ওষুধে
যেখানে ভোর নেই
সূর্যওঠা সকাল নেই

দিগন্তজুড়à§â €¡ শুধু ফাঁকা মাঠ
ইঁদুরের গর্তে ঢুকে পড়ার দৃশ্য--
থরে থরে সাজানো সোনালী শীষ ।

অলংকরণঃ অর্ঘ্য দত্ত

ফেসবুক মন্তব্য