আসবাব

নিলয় নন্দী

কারুকাজের পালঙ্ক।
জমিদার বাড়ি থেকে নীলামে কেনা।
পাশে à¦¡à§à¦°à§‡à¦¸à¦¿à¦‚à¦Ÿà§‡à ¬à¦¿à¦²à¥¤ রুপমতী আয়না দেখে।
ভ্রূ, আঁখি, ওষ্ঠ, চিবুক...

সেরেস্তায় একমনে হিসেব কষে বাণীব্রত
কতটা রাজস্ব জমা পড়ে বা কত শতাংশ মুনাফা
হিসেবের গরমিলে দেরাজে জমা পড়ে সুরা বা সুরাহা।

নারী, সুরা এবং আসবাব...
যত পুরনো হয় তত টান বাড়ে।
রুপমতীর শরীরী বিভঙ্গে মাখা হয় তেলঝাল
বিলিতি স্কচ আর পালঙ্কের ময়ূর সঙ্গম শৈল্পিক
নড়ে ওঠে ঝাড়, ভেঙ্গে পড়ে ফুলদানি পোর্সিলেনॠ¤

ঘাম মোছে বাণীব্রত। আলুথালু রুপমতী।

গোপন আসবাবে সযত্নে তোলা থাকে প্রশ্বাসকঠহিনী।

ফেসবুক মন্তব্য