কলকাতার সেলফি: ৩২

সৈকত ঘোষ


নেশার মতো জড়িয়ে থাকে রাতের শহর
আমি একা হতে হতে ঢুকে যাই তোমার মধ্যে
রেস্তোরার আলোগুলো সমস্ত খেলাঘর ভেঙে দিয়েছে
হলফ করে বলতে পারি আমার যা কিছু উদ্বৃত্ত
à¦—à¦™à§à¦—à¦¾à¦¸à§à¦¨à¦¾à ¨ সেরে ভেন্টিলেশঠ¾à¦¨à§‡ দৃশ্য জন্ম দেবে
আমার শার্টের বোতামে এখনও তুমি ভরপুর

এইসব আশা যাওয়ার মাঝে বিপরীত স্রোত থমকে দাঁড়ায়
গা থেকে ঝেড়ে ফেলে ঝোপঝাড় বিজ্ঞাপন
আমি অনুমতি নিতে শিখিনি
প্রতিবার নিজেকে টিউন করতে করতেই
তোমাকে শুনে ফেলি

না, কোনও আক্ষেপ নেই
এই মুহূর্তে সমস্ত চিন্তা-ভাবঠা নট রিচেবেল জোনে গা এলিয়ে
আমি বিদায় জানাতে গিয়ে আরো একবার অনায়াসে জড়িয়ে ধরবো

চিরুনির দাঁতের মতো সমস্ত ছটফটানি
ছিঁড়ে খাবে খুশবুদার কে.এফ.সি চিকেন

ফেসবুক মন্তব্য