তোমার জন্য

রমা চোঙদার

তোমার জন্য রাজকুমারী
গাঙের জলে প্রদীপ ভাসায়,
তোমার জন্য মোম জোছনা
সাগর কূলে পথটি হারায় ।

তোমার জন্য মেঘের পালক
à¦‡à¦²à¦¶à§‡à¦—à§à¦à§œà¦¿à ° উল্কি আঁকে,
তোমার জন্য অরুন্ধতী
সাঁঝের আলোয় স্বপ্ন দেখে।

তোমার জন্য নীল আকাশে
পাহাড়চূড়াৠরুপোর ডালা
তোমার জন্য কৃষ্ণচূড়াঠ°
আগুন আগুন ফুলকি খেলা।

তোমার জন্য গাছের ছায়ায়
একতারাটি বাউল দুপুর,
তোমার জন্য মেঘ বালিকা
ভেসে চলে দূর - বহুদূর।

তোমার জন্য পদ্মপাতায়
শিশিরকণা রোদ ঝলমল,
তোমার জন্য ইচ্ছে নদী
চোখের কোণে হয় টলমল...

ফেসবুক মন্তব্য