আইরোলি ব্রিজ, সল্ট পেন

অরিন্দম গঙ্গোপাধ্যায়


সারসেরা জানে
একলা হলেই জল, হাওয়া এসে উঁকিঝুকি দেবে,
ভাগ করে নেবে
জলের বিষাদ, নোনা-বাস
কষ্টের দিনে ঠিক একপাতে-খাও §Ÿà¦¾ দুই বোন।

অথচ জলের কাছে থাকি,
আমারও হাওয়ার কাছে ঋণ।
মেঘবালিকাঠ° গোলারঙ উল্টে গেলে, সারসের
লাল পিচকারি থেকে ছুটে আসা জলের কণার নোটেশনে
আমারও কি কিছু দাবি নেই?

জোয়ার ছুঁয়েছে যাকে,
হাওয়ায় ওড়ালো যার চুল,
চটি খুলে নেমেছিল জলে,
একখানি সস্তার দুল তার এখনো রয়েছে পড়ে।

জল তার কেউ নয়,
হাওয়া তার কিছু নয়,
তবু কার হা-হা করা হাসি,পূর্বঠ¾à¦­à¦¾à¦¸à¦¹à§€à¦¨, গড়েছিল হিমালয়,
তনুবাত উচ্চতার ক্ষণিক আস্বাদটুকৠ দিয়ে ....
তারপরই হেলাভরে ছেড়ে দিয়েছিল
সীমাহীন অন্ধকারে,
অদ্ভুত বাঁশির শব্দে চরাচর মুখরিত করে।

জলে থেকে সারসেরা জানে
যে কেউ জলের প্রতিবেশী
যে কেউ হাওয়ার বাঁশি শোনে,
যে কেউ কারোর কিছু, সে জল-হাওয়ার কেউ নয়।

অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য