অপেক্ষমান

পিয়ালী বসু ঘোষ



এমন একটা সকাল আসবে
হেরে যাওয়া মানুষের অাংরাখা খুলে
সোজা হেঁটে যাওয়া যাবে à¦¸à§‚à¦°à§à¦¯à§‹à¦¦à§Ÿà§‡à ° দিকে

ঢালু আঘাটায় চিরায়ত পরিত্যাগেঠ° মত
ঝুলে থাকবে সরলরেখা দিন
অক্ষরে অক্ষরে জব্দ করা দিনগুজরানঠে ধার দেওয়া যাবে স্বল্পমেয়ঠদী সোহাগ

বৃন্তের গোলাপে হলুদ কালোর বাঘছোপ আদর
বিজ্ঞাপন বিরতির পর
বিরহী চাঁদের মত নেতিয়ে থাকবে ঠোঁটে

বুকের মধ্যে আজান হবে
চোখের মধ্যে উজান
দাফনের কাপড়ের মত নির্মোহ হবে ক্ষত
বিস্তীর্ণ হবে আলোর উঠোন
নিরাসক্ত হবে ভুলের আবাদ

এমন একটা সকাল আসবে...


অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য