গভর্ন্যান্স

কৌশিক দাশগুপ্ত



ওপেন সিসেম...
হাঁ করো... হাঁ করো, প্রাণপনে খুলে দাও যথাসাধ্য
ছিটিয়েছি তো বোধ-কাড়া আরক ওই গুহামুখে
বেড়িয়ে পড়েছে সব নিকোটিন দাগ, আলজিভ-তক
লালাভ পিছল থুতু মাখা সুঁড়ি পথ বেয়ে
হিলহিলে কালো সাপটা নেমে যাক গভীরে আরো
ওর বিষথলি মুখ আর সজাগ ইন্দ্রিয়গৠà¦²à§‹ নিয়ে,
কষ্ট হোক গে, ঝরুক মহার্ঘ্য হজমি লালা
তবু খুলে রাখো মুখ, গিলে নাও গিলে নাও ওকে।
সাপটা দেখে নেবে সব, কোথায় কতখানি ক্ষত
লুকিয়ে রেখেছ তুমি অতল কন্দরে ভবিষ্যৎ ভেবে
বিষ ছিটিয়ে দিয়ে বুঝে নেবে ঠিক, অসুখ কতটা
মারণ রোগ কি বসিয়ে ফেলেছে থাবা?
নাকি সেরে যেতেও পারো তুমি, যদি চাও এখনও
যদি ধুয়ে নাও অসুখের বীজ চড়া প্রতিষেধকৠ‡à¥¤
সাপের স্মৃতিশক্ঠিতে ভরসা রাখতে পারো তুমি
তার চোখ নাকি তুলে রাখে সব ছবি লহমায়,
সহজে করে নিতে পারে শিকার শিকারীতে ভেদ
দংশাতেও পারে তাই অল্প বেচালেই।
আরেকটু... আরেকটু কষ্ট কর, হয়ে এল এই
এইবার ফিরে যাবে সাপ, ধুয়ে নেবে মনে গাঁথা ছবি
ধরা যাবে কেন রক্ত ঝরে? কোথায় সংক্রমণ?
সেই বুঝে দেওয়া হবে দাওয়াই
....
à¦à¦¨à§à¦¡à§‹à¦¸à§à¦•à§‹à ªà¦¿ শেষ, রিপোর্ট সন্ধ্যায়।

অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য