তিনটি কবিতা

সুবীর সরকার



বাড়ি

দূরান্তরেঠ° যত কাঠের বাড়ি
ভুল রাস্তায় চলে যাওয়া কতবার
আমার অনুবাদের পাশে তোমার
সাইকেল এসে থামে


নদীপুরাণ


à¦‰à¦ªà¦¨à¦¦à§€à¦¶à¦¾à¦–à¦¾à ¨à¦¦à§€à¦ªà¦°à¦¿à¦§à§€à¦¤à§‡ সমস্ত ম্যাজিক ম্লান
হয়ে যায়
গাঢ় মেঘে ডুবে যাওয়ার ইঙ্গিত
ভুলা মাষাণের থান
অবসর ও অবসাদের দিনে কুন্ডলী
পাকানো সাপ


বাঘডাকের কবিতা


শীতঘুমের কথা লিখবো আর সাপ থাকবে
না!
ধান নিয়ে ঘরে ফিরছে হেমন্তের চাষি
আমি ঘাসবনের এক ডাকপিয়ন
ফড়িং শালিকের পাশে বসে একা একা কথা
বলি
বড় বড় কাঠের পিঁড়ি
মাছ ভাজছেন মা
ঠাকুমা খেঁজুর গুড়ের পায়েস
কত কত জন্ম থেকে নাচগান
গল্প ঘিরে বাঘের ডাক
অনন্ত খামার দিয়ে জীবন
সাজাই
কেমন ঘোরের ভিতর থাকি
পাখিদের ডানার নিচে থাকি
শীতের শিস,সার্কাঠ¸ ও ঘোড়ার
গাড়ি
à¦¦à§‡à¦–à¦¾à¦¸à¦¾à¦•à§à¦·à ¾à¦¤ হয় না মাঠের ইঁদুরের সাথে
হাতে হাতে তালি
বাজে,à¦œà¦™à§à¦—à¦²à ¦ªà¦¥à§‡


অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য

Copyrights © 2016 All Rights Reserved by বম্বেDuck and the Authors
Website maintained by SristiSukh CMS
kusumarghya@yahoo.com