তিনটি কবিতা

চয়ন ভৌমিক

চিহ্ন

বয়স তো মনের।

ওখানে পাকা চুল নেই,
কুঁচকানো ত্বক নেই

ফি-বছর জন্মদিনের
হিসেব রাখা নেই।

তুমি, আমি, আর আমাদের অন্তর্নিহà¦Â ¿à¦¤à¦¦à§‡à¦°
বুঝবে না কেউ...

বাইরের দাগ জীবন বিজ্ঞান

সমুদ্রগভীঠ°à§‡ শুধু
রকমারি মাছ ... স্বচ্ছসলিà¦Â ² আয়না...
নিমগ্ন ঢেউ।


ভ্রমণ

এই তুমি বাজারে গেলে,
তারপর স্নান।

ফিরে এলে ভিজে চুল নিয়ে...

এবার মন্দিরগমন,
ধুলো - ঘাম - আগুন মেখে

দীক্ষামন্ঠ¤à§à¦°à§‡à¦° খোঁজ।

উপবাসী তুমি, ঘুরে ঘুরে ক্লান্ত
নিজগৃহের কপাল লিখেছো
পীঠ ভ্রমণে

স্বপাক নাও এবার,
খাও অন্নজল, পুজোর প্রসাদ।।

উৎসব

এইবার অবকাশ।

একটা গ্রুপ ফোটোর পাশে রজনীগন্ধাঠ° স্টিক
'নব আনন্দে জাগো' যথা বন্দনা।

ছাতা খোলো এবার পথিক
মিষ্টির প্যাকেট হাতে
হেঁটে চলো পিঁপড়ে সারির গা ঘেঁষে।

আসছে স্বাধীনতাà¦Â ° খবর
প্রাতঃভ্রম ণের পর এক কাপ চা

তারপর বাগান জীবন।

ফেসবুক মন্তব্য