এ বড় কবিতার সময় নয়

অর্ঘ্য দত্ত



মুম্বাইয়ে গরম পড়েছে। তাপমাত্রা প্রায় অসহনীয়। তার মধ্যে আসন্ন নির্বাচনেঠউত্তাপের আঁচ লাগছে প্রাত্যহিঠজীবনে। ছুটির দিনের কোকিল ডাকা দুপুরেও ফ্ল্যাটবাড় ির সামনের রাস্তা থেকে ভেসে আসছে ভোটের সমাইক প্রচার। ট্রেনের সহযাত্রীরঠমোবাইলে লুডো খেলা স্থগিত রেখে পড়ে নিচ্ছে সারা দেশের নির্বাচনীৠহালহকিকত। ধুন্ধুমার লেগে যাচ্ছে কে চোর এবং কে চৌকিদার তা স্থির করতে। ফেসবুক, à¦¹à§‹à§Ÿà¦¾à¦Ÿà¦¸â€Œà¦…à§à ¯à¦¾à¦ªà§‡à¦° অধিকাংশ পোস্ট‌ই আজকাল প্রকাশ্য বা প্রচ্ছন্ন রাজনৈতিক প্রচার। এ বড় কবিতার সময় নয়, এ বড় সাহিত্যের সময় নয়।

তবুও, এসবের মধ্যেই প্রকাশ করছি বম্বেDuck-এর বসন্ত‌ ও নববর্ষ সংখ্যা।

নানান কারণে বম্বেDuck নিয়ে মনটা ভারি প্রসন্ন হয়ে আছে। তাড়াহুড়োতৠব‌ইমেলা প্রিন্ট সংখ্যা প্রকাশ করতে গিয়ে ছাপার যে ত্রুটি থেকে গিয়েছিল, সে সব সংশোধন করে পত্রিকা আবার নতুন হয়ে ছেপে এসেছে।

দ্বিতীয়ত দিল্লির বইমেলায় বম্বেDuck-এর নিজস্ব স্টল হয়েছে। কবিবন্ধু রিমি মুৎসুদ্দি দায়িত্ব নিয়েছে সে স্টলের। স্বেচ্ছায়ॠ¤ নিঃস্বার্থ ভাবে। প্রথম দিন মাত্র দুটি ব‌ই গেছে পাঠকের হাতে। আমি তাতেও খুশি। কারণ যিনি কিনেছেন তিনি নিশ্চয়ই পাতা উল্টে দেখবেন, কোনও লেখা পুরোটা পড়বেন, কোনোটা বা হয়তো ডিঙিয়ে যাবেন। বম্বেDuck-এ যারা লিখেছেন তাদের লেখা অতিরিক্ত একঠি পাঠকের কাছে পৌঁছে দিতে পারলেও আমার, আমাদের ভালো লাগবে।
মুম্বাইতেঠ“ আগামী ১৮ই মে বম্বেDuck আয়োজন করছে এক সাহিত্য সভার। কবি অংশুমান কর উপস্থিত থাকবেন। থাকবেন কবি ও অনুবাদক কিরীটী সেনগুপ্ত এবং লেখক বিতান চক্রবর্তীॠ¤ মুম্বাইয়েঠ° বিশিষ্ট সাহিত্যপ্র েমী মানুষেরা তো থাকবেন‌ই। আর এসব দেখেশুনে মনে হচ্ছে যে যাত্রা শুরু হয়েছিল তিন বছর আগে, তা যেন ক্রমশই গন্তব্যের নিকটবর্তী হয়ে উঠছে। আর এটা সম্ভব হচ্ছে যাদের সক্রিয় সহযোগিতায় তাদের à¦ªà§à¦°à¦¤à§à¦¯à§‡à¦•à¦•à ‡ জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট ফটোগ্রাফাঠ° শ্রী নীলাদ্রি ধাড়া এবং শ্রী জয়দীপ à¦®à§à¦–à¦¾à¦°à§à¦œà§€à¦•à ‡ এই সংখ্যায় ওদের তোলা ফটো ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য। যথারীতি অরিন্দম দ্রুত হাতে তুলির টানে সাজিয়ে দিয়েছে লেখাগুলোক §‡à¥¤ আর সিদ্ধার্থ সঙ্গে না থাকলে তো বম্বেDuck স্বপ্নই থেকে যেত! যেমন প্রদীপ রায়চৌধুরীঠাকে প্রকাশক হিসাবে পাশে না পেলে স্বপ্ন থেকে যেত বম্বেDuck ছাপা সংখ্যা প্রকাশ করা। কিন্তু এদেরকে ধন্যবাদ জানানো মানে নিজেকেই ধন্যবাদ জানানো, তাই সে চেষ্টা থেকে বিরত থাকলাম।

বম্বেDuck-এর সমস্ত পাঠক-লেখক বন্ধুদের জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। পাশে থাকুন।

(সম্পাদকীয় ছবিঃ নীলাদ্রি ধাড়া)

প্রচ্ছদঃ জয়দীপ মুখার্জী
অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ



ফেসবুক মন্তব্য