'হলুদ ঘাসে পরবাসে', ঈশিতা ভাদুড়ী

অর্ঘ্য দত্ত


হাতে পেলাম ঈশিতা ভাদুড়ীর 'হলুদ ঘাসে পরবাসে'। চমৎকার প্রচ্ছদ।
মলাটে লেখা এটি একটি অণুকবিতার সংকলন-- হাইকু ঘরানার। অণুকবিতা অথবা হাইকু কোনোটা সম্বন্ধেই আমার ধারণা খুব স্বচ্ছ নয়। হাইকু বললেই মনে পড়ে বাংলা অনুবাদে পড়া বিখ্যাত জাপানি হাইকু কবি মাৎসুও বাশোর--
"প্রাচীন পুকুরে
লাফ দিল ব্যাঙ
জলের শব্দ"
সাধারণভাবৠএটুকুই শুধু জানি যে প্রাচীন এই জাপানি কাব্যরীতি হাইকু একটি খাড়া উল্লম্ব পংক্তিতে লেখা সতেরো মাত্রার কবিতা, পাঁচ সাত ও পাঁচ মাত্রায় ভাগ করা। মাত্রা বলতে অবশ্য মোরা, জাপানি উচ্চারণের একক। তবে অনুবাদ করার সময়, বাংলাতেই হোক বা পশ্চিমী ভাষাতে, মূল জাপানি হাইকুর উল্লম্ব পংক্তিকে তিনটি আনুভূমিক পংক্তিতে ভেঙে ফেলা হয়। এছাড়া হাইকুর আরেকটি প্রচলিত বৈশিষ্ট্য হল 'কিরু', যাকে হাইকুর প্রাণকেন্ঠ¦à§à¦° বলা যেতে পারে। কিরু হাইকুর দুটি চিত্র বা ভাবকল্পকে পরষ্পরবিরৠধিতার মাধ্যমে কেটে ফেলে। তবে আজকাল এসব অনুশাসন না মেনেই হাইকু লিখছেন আধুনিক জাপানি কবিরা।
ঈশিতার তিন লাইনের লেখাগুলোক §‡à¦“ তাই আমি পড়তে শুরু করি কবিতা হিসাবেই, এগুলো অণুকবিতা না হাইকু এসব মনে না রেখেই। আর পড়তে পড়তে আবার নতুন করে বুঝতে পারি একটি কবিতার অবয়ব নির্মাণে শব্দর থেকে অনেক বেশি জড়িয়ে থাকে নীরবতা।
আর সেই নীরবতাই যেন মূর্ত হয়ে ওঠে ঈশিতার--
"নিঃশব্দতা
জানে কি অর্থ
নৈঃশব্দের?&quo t;
কিংবা,
"শতাব্দী ধরে
ঈশ্বর ঘুমিয়ে আছেন
নৈঃশব্দের গায়ে" -র মতো মিতকথনে। আর একটি শব্দ‌ও এর কোনও পংক্তিতে বসলে কি তা অতিরিক্ত মনে হতো না?
নারীবাদী কবিদের দীর্ঘ অনেক কবিতার থেকেও তীক্ষ্ণ ও সোচ্চার লাগে,
"পুরুষ তুমি
দিও না কাঁটা পায়ে
রাখো গোলাপ",

"মেয়ে মানুষ
শরীর ছাড়া আর
কী-ই বা বলো" - অথবা,

"পুরুষ জেনো
পণ্য নয় নারী
তোমার আলো"-র মতো à¦•à¦¬à¦¿à¦¤à¦¾à¦—à§à¦²à§‹à ¤

কত অল্প কথায় সুখ-দুখের অন্তর্লীন à¦à¦•à¦¾à¦•à§€à¦¤à§à¦¬à§‡à ¦° কথা ঈশিতা অব্যর্থ ভাবে এঁকে দিতে পারেন এমন সব à¦•à§à¦·à§€à¦£à¦¾à¦™à§à¦—à ¦¿ কবিতায়--
"দুঃখী মানুষ
দুঃখের কথা বলে
গাছের কাছে"

"সুখী মানুষ
সুখের ছবি কেনে
শপিং মলে"

বইয়ের ১১৬টি কবিতার মধ্যে ছড়িয়ে আছে এমন সব আত্মগত জীবনসংলাপ যা আমাদের নিজের বলে মনে হয়, আমাদের ভাবায়, আমাদের ছুঁয়ে থাকতে ইচ্ছে করে সে সব নিভৃত, মৃদু উচ্চারণগুঠ²à¦¿à¦•ে। এখানে তেমনি কয়েকটি দৃষ্টান্ত দিলাম পাঠকদের জন্য।

"আলোর পথে
কেউ কি ডেকেছিল
তোমায় কাল"

" ডুব সাঁতারে
যাওয়া যায় নীচে
কত আরও?"

"হলুদ ঘাসে
পরবাস লিখেছ
আর বিষাদ?"

প্রিয় পাঠক ও বন্ধুরা সংগ্রহ করুন 'হলুদ ঘাসে পরবাসে'। প্রকাশক 'সৃষ্টিসুখ প্রকাশনা'। মূল্য ১৯৯ টাকা।

ফেসবুক মন্তব্য