নদীর জলে আড়াল

সুরজিত সুলেখাপুত্র

à§§
আগুনে ঝলসে মারা হয়েছিল তাকে।
দেহ পড়ে আছে। চোখ খোলা।
সেখানে চাঁদের ছায়া, জলভরা
শান্ত ফোস্কার মত সেই চাঁদ ফেটে
জ্যোৎস্না ঝরছে চারিদিকে

২
আমাদের ভারি ভালো লাগে
ইঁদুরের মত নিঃশব্দ এই বেঁচে থাকার ধরণ-
অনবরত পুরোন ফাঁদ কেটে নতুন ফাঁদে ঢুকে পড়ার অভ্যেস
নতুন কিছুই নয়, শুধু গোলাপি আকাশের নিচে
বেড়ালের চোখের মত সজল এক মৃত্যু
অল্প অল্প আদর করে যায় আমাদের

à§©
নদীর জলে আড়াল

তাকে সরাই
দু’চার কণা জীবন
ফেণার মুখে চলকে ওঠে শুধু

মৃত্যু ভেসে চলে

৪
শেষে জগতে আর একটাই গাছ রইল
তার
আগুনে পোড়া শিকড় চলে গিয়েছে পৃথিবীর গর্ভে
আর পাতা-খসে-à¦¯à¦¾à ¦“য়া সমস্ত আঙুলে
সে আঁকড়ে ধরেছে
মহাকাশের আলো মাখানো শূন্যতার এই চাদর

à§«
ধূপের গন্ধ, যেন স্মৃতি...
তাতে জলপড়ার শব্দ
এখন
মুছে নিয়েছে বর্তমানকাà¦

ফেসবুক মন্তব্য