মধ্যরাতের চাঁদ ও অলীক বনপথ

অনুপম দাশশর্মা

অনেকটা ঘাটতি পুষিয়ে দেবে মধ্যরাতের চাঁদ
গোটা একটা দিনের ঘাম-পুঁজ-রকà §à¦¤
বিবেকের মলিনতা দেরাজে বন্ধ করে
এই এক চিলতে স্বস্তির রুপোলি চাঁদ

এ-কে নিয়ে লিখবো না?

প্রতিদিন কিছু সময় ধ্বজাহীন পতাকা নিয়ে
লিপিবদ্ধ হয় অগভীর আলোতে
অভ্যেসের যাপন ক্লান্তির পিঠ বেয়ে
নামিয়ে দেয় শেষ বিকেলের
ক্ষমাহীন রোদ
তারপর... শুধুই অন্তরদহন।

অবশেষে বেগবতী নায়িকার মতো
দ্রুতগমন হতে থাকে চন্দ্রিমার
ক্রমশঃ ফিরতে থাকে পুরনো আহ্লাদ
আমার অলীক বনপথে।

ফেসবুক মন্তব্য