দুটি কবিতা

নীপবীথি ভৌমিক

নিরাশ্রয়


অন্ধ রাতের ঘুম ভেঙেছে এবার
জল ছুঁয়ে ভেসে আসে মৃত যাপন কাল;

-আসলে ঘুম কি শুধুই চোখ চেনে?
মানুষও যে অন্ধ আজ হয়ত ঘুমের সাথে নয়
কিছুটা ঘুমার্ত অভিনয়ে…

ঠিক এভাবেই সূর্য স্নানে সিক্ত হয়ে নামে যে শেষ চৈত্র বেলা
ঘুম ঘরেও বেজে যায় নিঝুম ঘুম রাগ,
তাপক্লান্ঠচড়ুই’এর দল আশ্রয় চেয়ে ফেরে দ্যাখো আজ…
বে-ঘর, ঘরহীন ভাঙা ধুলো দালান ভেঙে যায় আজ
বহুতলের নেশায়।

ঈশ্বর চিহ্ন

এ শরীরে এখন গঙ্গা চিহ্ন বয়ে যায়
হারালেও আর ক্ষতি নেই।
যতটা বসত গড়া ছিলো, তার অধিক ফলন
হয়তো তারও অনেক বেশি অভিসম্পাত বাতাস;

আমার à¦—à¦™à§à¦—à¦¾à¦ªà¦¾à¦¤à§à °à§‡ কিছুটা কৃষ্ণ তিল
কিছু শ্বেত করবী রেখো
খরা শেষে মরণ উৎসব ছুঁয়ে নামবে আমার ঈশ্বরী নাম
নদী জলে জলে।

ফেসবুক মন্তব্য

Copyrights © 2016 All Rights Reserved by বম্বেDuck and the Authors
Website maintained by SristiSukh CMS
kusumarghya@yahoo.com