নাতিশীতোষ্ণ

চয়ন ভৌমিক

তিন ভাগ সমুদ্রের পাশে,
এসো, চুপ বসো, একা –
হে আমার খন্ড আলোক-স্থল।
প্রান্ত-ভ্ঠমণ শেষে –
তুমি আছড়ে পড়া বালি,
বিচূর্ণিত ঢেউ অনর্গল।

তোমার শরীর মিষ্টি নদী,
তোমার শরীর আদিম গাছ।

তুমি তাপ হৃদয়, হাস্যমুখর
কোথায় রাখি, কোথায় রাখি
সে জমিতে,
আমার শান্ত লবণ জল।

ফেসবুক মন্তব্য

Copyrights © 2016 All Rights Reserved by বম্বেDuck and the Authors
Website maintained by SristiSukh CMS
kusumarghya@yahoo.com