মলিকে নিয়ে লিমেরিক

সিদ্ধার্থ মুখোপাধ্যায়


à§§
এই দেখ দাদা, শুরু হয়ে গেছে লিমেরিক নিয়ে চর্চা
মলিকে বলেছি, “পদ্য লিখছি, চট করে উঠে কর চা।”
“রাত বারটায় চা খেতে হবে না
কুকুরের পেটে ঘি-ভাত সবে না
লিমেরিক রাখো, হিসেবটা দাও, আজ কত হল খর্চা।”

২
আড়চোখে মহিলাকে দেখে নীল জিনসে
কহিলাম, “হে ম্যাডাম, তারে হয় হিংসে
যারে দিলে মালাখানি।†
“জুটবে না দানাপানি...
ঘরে চল” মলি বলে, “মুখপোড়া মিনসে!”

ফেসবুক মন্তব্য