সময়ব্যুহ

পিয়ালী বসু


দৃশ্যমান আত্মসমর্পà¦Â £ শেষ
ক্যালেন্ডঠ¾à¦°à§‡à¦° মার্জিন ঘেঁসে সম্পর্কের মৃত পায়রা
আপাত অদৃশ্য বিপন্নতাবà§â€ ¹à¦§... প্রিয়তর প্রজ্ঞা মেপে অকৃত্রিম দূরত্ব রচনা করে

জীবনের গঠন ও রূপান্তর আলোর চেয়েও দ্রুতগতিতà§â €¡ পথ পরিবর্তন করে
ফলত... মুখোশ আর আয়নার মধ্যেকার সূক্ষ্মতর পার্থক্যটà¦Â ¿
মগ্ন নিশ্চুপতায় তলিয়ে যায়

ঘিরে রাখা বিবিধ ব্যাখ্যার সীমারেখা পেরিয়ে
স্মৃতির শায়িত সন্ত্রাসে... ঘনায়মান নিদ্রামেদà§Â �রতা জায়গা করে নেয়

ভেজা রোদ্দুরের সানুনয় ঘ্রাণ মনে পড়ায়... আজ ১লা নভেম্বর
স্বায়ত্তশা সিত চেতনার কুয়াশা-বরফঠ¿ জুড়ে ধ্বনিত হয়...
-- চিরচেনা অক্লান্ত রোপনের গান --

ফেসবুক মন্তব্য